লুৎফর রহমান তাড়াশ
অসহায়,দুস্থ, সুবিধা বঞ্চিত ও কুরআনের পাখি মাদ্রাসা ছাত্রের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে আব্দুল মান্নান চেরিট্যাবল ট্রাস্ট।আজ (৪ঠা জানুয়ারি) বৃহস্পতিবার সকালে আব্দুল মান্নান চেরিট্যাবল ট্রাস্টের অর্থায়নে, সামাজিক সংগঠন প্রচেষ্টা সবার জন্যের সহযোগিতা ও মানবিক সংগঠন ভিলেজ ভিশনের আয়োজনে ভাদাশ জে আই কলেজ মাঠে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রচেষ্টা সবার জন্যর পরিচালক শাহবাজ খান সানি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী কাউন্সিলর জেসমিন আক্তার, তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের কম্পিউটার প্রভাষক সুলতান মাহমুদ, জেআই টেকনিক্যাল কলেজের ইংরেজি প্রভাষক , মো আইউব আলী ,তাড়াশ স্বেচ্ছায় রক্ত দান সংগঠেন সভাপতি দেলবার আহমেদ, অনুষ্ঠান সঞ্চালনা করেন ভিলেজ ভিশন বাংলাদেশ পরিচালক শরীফ খন্দকার ।পরিচালক।
এ সময় উপস্থিত ছিলেন ভিলেজ ভিশনের প্রতিনিধি মাসুম বিল্লাহ শাহাদৎ খন্দকার, মেহেদি, রিপন, আজাদ শাকিল, সিয়াম জুবায়ের আহমেদ, সাগর, তাইবুর খন্দকার, মিরাজ ও ফরমান প্রমুখ।এ সময় শতাধিক শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com