বিশেষ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ চৌহালীর সদিয়া চাঁদপুরে ভিলেজ ভিশন বাংলাদেশের উদ্যোগে আজকে শীতার্ত ১০০ দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। চাঁদপুর মাদ্রাসা মাঠে সকাল ১২ টার দিকে এসব কম্বল বিতরণ করা হয়। সদিয়া চাঁদপুর, বেতিল চর, আজুগড়ার এলাকার ওই দরিদ্র ১০০ মানুষের তালিকা করা হয়।
কম্বল পেয়ে শারীরিক প্রতিবন্ধী দৌলত আলী বলেন, প্রচণ্ড ঠান্ডায় ঘুমাতে পারছেন না। ভিলেজ ভিশন বাংলাদেশের উদ্যোগে কম্বল পেয়ে অনেক উপকার হলো। হনুফা বেগম নামের আরেকজন বলেন, পেটের ক্ষুধায় ঘুমানো যায়, কিন্তু শীতের কষ্টে ঘুম আসে না। চেয়ারম্যানের কাছে গেলে তিনি বলেন, সরকার থেকে বরাদ্দ পাননি, তাই সহায়তা দিতে পারবেন না। এই একখানা কম্বল পেয়ে তাঁর অনেক উপকার হলো।
কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন ভিলেজ ভিশন বাংলাদেশের পরিচালক শরীফ খন্দকার, স্মার্ট ট্যুরিজম প্রতিষ্ঠাতা আসলাম উদ্দিন, আমাদের দৌলতপুর বেলকুচি ফেসবুক গ্রুপের এডমিন আবুল কাশেম, মা আলো ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিষ্ঠাতা শাহ আলম সরকার, মানবিক কর্মী শরিফুল ইসলাম, রিপন প্রমুখ।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com