তাড়াশ প্রতিনিধিঃ পেঁয়াজের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় প্রতি রাতেই চুরি হচ্ছে ক্ষেতের পেঁয়াজ। চুরি ঠেকাতে রাত জেগে ক্ষেত পাহারা দিচ্ছেন তাড়াশের পেঁয়াজ চাষিরা। এতে বিপাকে পরেছেন তারা।
উপলো কৃষি সম্প্রসারন অদিদপ্তর সূত্রে জানাগেছে, তাড়াশ উপজেলার মাগুড়া ইউনিয়নের নাদোসৈয়দপুর, বিল য়িাসপুর, সগুনা ইউনিয়নের হিমনগর, নওখাদা,বিন্নবাড়ি,সবুজপাড়া, চরকুশাবাড়ি ও ঈশ্বরপুর গ্রামের ৫২ হেক্টর জমিতে মূলকাটা পেঁজের চাষ হয়েছে।
সবুজপাড়া গ্রামের চষী আসাব উদ্দিন বলেন, আমি ৩ বিঘা জমিতে মূলকাটা পেঁজের চাষ করেছি। ফলেছেও বেশ ভাল। কিন্তু প্রতি রাতেই পেঁয়াজ চুরি হচ্ছে। তাই ছেলেদের সাথে নিয়ে প্রতি রাতেই পেঁয়াজ ক্ষেত পাহারা দিচ্ছি। পেঁয়াজ চুরি নিয়ে আমরা বিপদে আছি। তিনি আরও বলেন, আমার মত সকল চাষীই রাত জেগে ক্ষেত পাহারা দিচ্ছেন।
এ ব্যাপারে তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, বিষয়টি ওই সকল ইউনিয়নের চেয়ারম্যান ও থানায় অবহিত করা হয়েছে। থানা পুলিশ ও গ্রাম পুলিশের প্রচেষ্টায় ক্ষেতের পেঁয়াজ চুরির ঘটনা কমে যাবে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com