ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি: পাবনা র ভাঙ্গুড়া উপজেলার কৈডাঙ্গা গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক বিশিষ্ট আলেম মাওলানা আবুল কাশেম খান ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। গত বুধবার (১৩ ডিসেম্বর) রাত ৭ টার দিকে নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৯৮ বছর।
আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় কৈডাঙ্গা তালিমুল কোরআন হাফিজিয়া মাদরাসা মাঠে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহি রেখে যান।মাওলানা আব্দুল কাশেম খান পাশ্ববর্তী চাটমোহর উপজেলার মির্জাপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল হাই সিদ্দিকী বাচ্চুর বাবা।তাঁর মৃত্যুতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com