লুৎফর রহমান তাড়াশ
সিরাজগঞ্জের তাড়াশে নবাগত ওসি নজরুল ইসলামকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলা হল রুমে আইন শৃঙ্খলা মাসিক সভায় নতুন ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হাসান, বীর মুক্তিযোদ্ধা আরশেদুল ইসলাম, পৌর মেয়র মো. আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনোয়ার হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ, উপজেলা সমাজ সেবা অফিসার মো. মনিরুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার মো. মুসাব্বির হোসেন, ইউপি চেয়ারম্যান মো. আব্দুল খালেক, ময়নুল হক, মেহেদী হাসান ম্যাগনেট, মিজানুর রহমান মজনু, হাবিলুর রহমান হাবিব ও জ্ঞানেন্দ্রনাথ বসাক, তাড়াশ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. শামিউল হক শামীম, তাড়াশ উপজেলা ইসলামী ফাউন্ডেশনের আনিসুর রহমান প্রমুখ।
তাড়াশ থানার নতুন ওসি মো. নজরুল ইসলাম গত ৯ ডিসেম্বর শনিবার সন্ধায় দায়িত্বভার গ্রহন করেন। তিনি বিদায়ী ওসি মো. শহিদুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন। মো. নজরুল ইসলাম এর আগে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কর্মরত ছিলেন। তাহার নিজ জেলা পাবনা।
চলনবিল বার্তা chalonbeelbarta.com