ডাঃ আমজাদ হোসেন উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা সদরের পৌর মুক্ত মঞ্চ চত্বরে দিনের ভোর সকাল আর শেষ বিকেলে প্রায় এখানে দিন আয়ের শ্রমিকদের ভীড় জমে থাকে। এরা কাজের জন্য বাড়ী থেকে বেরিয়ে কাজ শেষ বিকেলে দিনের হাজিরার টাকার জন্য বসে থাকেন।
উল্লাপাড়া উপজেলা সদরের পৌর মুক্ত মঞ্চ চত্বরে প্রতিদিন চার থেকে পাচটি গ্রামের দিন আয়ের শ্রমিকদের ভীড় জমে থাকে।
গ্রাম কটি হলো নাগরৌহা, বাখুয়া, ভদ্রকোল, নতুন চরপাড়া ও চরপাড়া।
এরা শহরের বিভিন্ন মহল্লায় মাটি কাটা, অবকাঠামো নির্মাণসহ নানা কাজে মজুরী খাটেন। এরা দিন হাজিরায় মজুরী বেচেন।
আজ মঙ্গলবার বিকেলে পৌর মুক্ত মঞ্চ চত্বরে কাজ শেষে মজুরীর টাকার জন্য বসে থাকা কজন হলেন আফসার, কুরমান, নাসির, কুড়ান।
প্রতিবেদককে নতুন চরপাড়া গ্রামের আফসার আলী বলেন, তারা প্রতিদিন কাজ করার জন্য দল বেধে পৌর মুক্ত মঞ্চ চত্বরে বসে থাকেন। বাখুয়া ফকিরপাড়ার শান্তা মিয়ার অধীনে সবাই কাজ করেন। তিনি কাজ জোটান এবং দল বেধে কাজে পাঠান। কাজ শেষ করে মজুরীর টাকার জন্য বসে সময় পার করেন
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com