বিজয় আমার মুহাম্মাদ গোলাপ হোসেন
বিজয় আমার প্রভাতি তারা
বিজয় আমার নয়ন কাড়া।
বিজয় আমার স্বচ্ছ সৌরভ
বিজয় আমার লক্ষ্য গৌরব।
বিজয় আমার ঘুমের চেতন
বিজয় আমার দেশের কেতন।
বিজয় আমার চলার সাথী
বিজয় আমার চাঁদনি রাতি।
বিজয় আমার সহজ পথ
বিজয় আমার প্রগতি রথ।
বিজয় আমার দিশেয়ানা পান
বিজয় আমার পুষ্পিত ঘ্রাণ।
বিজয় আমার হারা বাঁশিয়াল
বিজয় আমার সেরা কবিয়াল।
বিজয় আমায় হৃদয় চোখ
বিজয় আমার বীনার শোক।
বিজয় আমার আযান ধবনি
বিজয় আমার আষাঢ় শ্রাবণী।
বিজয় আমার উচ্চ আসন
বিজয় আমার মুক্ত শয়ন।
বিজয় আমার জাগরিত পান
বিজয় আমার দেশের সম্মান।
চলনবিল বার্তা chalonbeelbarta.com