গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের গুরুদাসপুরে অভ্যন্তরীন আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।গত বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা খাদ্য গুদামে ফিতা কেটে ওই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়।
আয়োজক সুত্র জানায়, এ মৌসুমে গুরুদাসপুরে ৩০ টাকা কেজি দরে ২৬৭ মে.টন ধান এবং ৪৪ টাকা কেজি দরে ৯৭৮ মে.টন চাল সংগ্রহ করা হবে। চাল সংগ্রহে ১০ জন হাস্কিং মিল মালিক চুক্তিবদ্ধ হয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র শাহনেওয়াজ আলী, উপজেলা খাদ্য কর্মকর্তা শরিফুল ইসলাম, খাদ্য পরিদর্শক আসাদুজ্জামান, মিল মালিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন মাষ্টার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কাউন্সিলর শেখ ফরিদসহ মিলার ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com