নিজস্ব প্রতিবেদকঃ “ বয়ঃসন্ধি নিয়ে কিসের ভয়-আমরাই করব জয় ” শীর্ষক কিশোরীদের প্রচারণা কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান উপলক্ষ্যে সিরাজগঞ্জে কিশোরী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার এ্যাকসিলারেটিং এ্যাকশন টু এন্ড চাইল্ড ম্যারেজ প্রকল্পের আওতায় জেলা সমাজসেবা কমপ্লেক্স চত্বরে কিশোরীরা এ সমাবেশের আয়োজন করে। অংশ নেয় ৭৫ জন কিশোরী।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, দলীয় উপস্থাপন, স্টল পরিদর্শন, মেডেল প্রদান ও খেলাধুলা। এতে অর্থায়ন করছে ইউএনএফপিএ । সহযোগিতা দিচ্ছে কেয়ার বাংলাদেশ। প্রকল্পটি মাঠ পর্যায়ে বাস্তুবায়ন করেছে পরিবর্তন, ডিডিপি, পরস, এমএমইউএস ও পিডাবিøউডি নামে পাঁচটি বেসরকারি উন্নয়ন সংস্থা। লীড এনজিও হিসেবে রয়েছে গণ উন্নয়ন কেন্দ্র।
সকালে র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সমাজসেবা কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তাসরিন তন্নী নামে একজন কিশোরী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. তোফাজ্জল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. তৌহিদুল ইসলাম প্রমূখ।
বক্তারা কিশোরীদের কাজের ভ‚য়সী প্রশংসা করেন ও কিশোরী দলের কার্যক্রম চলমান রাখার ব্যাপারে সরকারি সহায়তার প্রতিশ্রæতি দেন। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাগুলো কিশোরীদের কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা মেডেল প্রদান করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পিডাবিøউডি’র নির্বাহী পরিচালক হুসনেয়ারা জলি। সঞ্চালনা করেন খাদিজাতুল কুবরা নামের একজন কিশোরী।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com