গুরুদাসপুর(নাটোর) প্রতিনিধি: রাজশাহীতে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নাটোরের গুরুদাসপুর এলাকার একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছে।গত শনিবার(২৫ নভেম্বর) বেলা তিনটার দিকে পুঠিয়ার বেলপুকুর চেকপোস্ট এলাকায় রাজশাহী–ঢাকা মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের কান্তপুর গ্রামের ইনসাব আলী (৭৫), তাঁর ছেলে আইয়ুব আলী লাবু (৩৫) ও মেয়ে পারভিন বেগম ও ইনসাব আলীর নাতনি শারমিন। এ ছাড়াও মারা গেছে একই উপজেলার মকামপুর গ্রামের অটোচালক মোখলেসুর রহমান।
চলনবিল বার্তা chalonbeelbarta.com