ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি: পা বনার ভাঙ্গুড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান রানার বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।গত মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে পৌরসভার বকুল তলা মোড়ে তার পরিবারের উদ্যোগে ঘণ্টাব্যাপি মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।স্বেচ্ছাসেবক লীগ নেতা মেহেদী হাসান রানা দৈনিক আলোকিত সকালের ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি বলে জানা যায়। গত ১০ নভেম্বর তার বিরুদ্ধে সাব্বির হোসেন নামের ফরিদপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের এক নেতা অপহরণ মামলা দায়ের করেন।এ মামলায় বর্তমানে তিনি জেলহাজতে রয়েছেন।
মানববন্ধনে মেহেদী হাসান রানার ছোট ভাই রাফিন সরকার অভিযোগ করে বলেন,স্বেচ্ছাসেবক লীগ নেতা সাব্বির হোসেন মূলত একজন মাদক ব্যবসায়ী। তার ভাই মেহেদী হাসান রানা একজন ক্রাইম রিপোর্টার।তার ভাইয়ের নামে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হয়েছে। তিনি অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানান। মানববন্ধনে মেহেদী হাসান রানার মাসহ আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com