তাড়াশ প্রতিনিধিঃ অ-সাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মধ্য দিয়ে সিরাজগঞ্জের তাড়াশে ঐতিহাসিক নওগাঁ দিবসে মুক্তিযোদ্ধাদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার দিবসটি উপলক্ষে নওগাঁ বাজার এলাকায় বর্ণাঢ্য শোভা যাত্রা ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে ঐতিহাসিক নওগাঁ জিন্দানী ডিগ্রি কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়।
তাড়াশ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউলিন্সের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমানের সভাপত্বিতে ওই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ।
অন্যানের মধ্যে বক্তব্য দেন, পলাশ ডাঙ্গা যুব শিবিরের কম্পানী কমান্ডার আব্দুর রহমান মিঞা, বীর মুক্তিযোদ্ধা আরশেদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান সাজু, বীর মুক্তিযোদ্ধা এসএম আব্দুর রাজ্জাক, তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ খন্দকার, সাবেক সভাপতি আব্দুল হক, যুগ্ম সম্পাদক শাহিনুর আলম লাবু, সাংগঠনিক সম্পাদক ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক জর্জিয়াস মিলন রুবেল প্রমুখ।
উলে¬খ্য, ১৯৭১ সালের ১১ নভেম্বর পাকিস্তানী হানাদার বাহিনীর সাথে ৭১’র যুদ্ধকালীন সংগঠন পলাশ ডাঙ্গা যুব শিবিরের বীর মুক্তিযোদ্ধাদের এক সন্মুখ যুদ্ধে পাক বাহিনীর ১৩০ জন সৈন্য নিহত হয়। সেই সাথে ওই যুদ্ধ থেকে পাক বাহিনীর প্রচুর পরিমাণ সমরাস্ত্র মুক্তিযোদ্ধাদের হাতে চলে আসে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com