চলনবিল প্রতিনিধিঃ নাটোরের চলনবিল এলাকার সিংড়া উপজেলার ৩নং ইটালী ইউনিয়নের সাতপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ৬ষ্ট ও ৭ম শ্রেণির নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে রুপরেখা অবহিত করনের উদ্দ্যেশে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহষ্পতিবার (২ নভেম্বর) প্রতিষ্ঠানের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাতপুকুরিযা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোঃ বেলাল হোসেন খাঁনের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম খাঁন, সহকারী প্রধান শিক্ষক মোঃ আবু হাসান, অভিভাবক সদস্য মোঃ আব্দুল মালেক প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী (ইংরেজী) শিক্ষক মানিক সাহা।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com