মুফতী খোন্দকার আমিনুল ইসলাম আবদুল্লাহ: হাফেজ্জী হুজুর রহ. ও মুহিউস সুন্নাহ মাওলানা শাহ আবরারুল হক ছাহেব রহ.-এর খলীফা, প্রফেসর হযরত খ্যাত মাওলানা প্রফেসর মুহাম্মাদ হামীদুর রহমান ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তার ছেলে মুহাম্মদ আরিফুর রহমান চলনবিল বার্তা কে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ০২রা নভেম্বর দুপুর ৩টা ২০ মিনিটের দিকে তিনি ইন্তেকাল করেন। তিনি আরো জানান, ঢাকার ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজে মারাত্মক অসুস্থ হয়ে তিনি ভর্তি ছিলেন। ডা. রাশিদুল হাসানের অধীনে চিকিৎসা চলছিল। বুকে প্রচণ্ড কফ জমে ছিল। অক্সিজেন উঠানামা করছিলো।
এর আগে তার আরেক ছেলে মুহাম্মদ মাসিহুর রহমান চলনবিল বার্তা কে জানান, এর আগে আব্বুর দুইবার করোনা হয়েছে। এছাড়া বার্ধক্যজনিত নানা রোগে তিনি ভোগছিলেন। আব্বুর মাগফেরাতের জন্য আমাদের পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাই।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com