কলির পুত্র
অপূর্ব কুমার শীল
আমি জন্ম নিয়েছি সন্তান হয়েছি
মায়ের কোল করেছি আলো
পিতার গর্ব পুত্র আমি –
শেষ জীবনটা কাটবে ভালো।
সবই ছিল ঠিকঠাক সবই ছিল ভালো
সন্তানের যখন সময় হলো
পিতার গর্ব ম্লান ;
শেষ জীবনটা কালো কালো
পুত্র ভুললো অবদান।
এমনটাই হয় শুনেছি
কলির কালচে ভূবনে
পিতা পোড়ে আগুনে
পুত্র সূখ-আসনে।
আমিও এমন পুত্র হব
ভাবিনি কখনও…
পিতার দূঃখ দূর করে
শান্তি আনতে পারিনি যে এখনও।
তাই’তো আমি পালিয়ে থাকি
মুখে নেই বাক্
জাগবে কবে পিতার পুত্র
জাগরে ওরে জাগ!
পিতার মুখে ফুটবে হাসি
বুকের আগুন নিভবে
কলির পুত্র পিতার সূখে
তার অপবাদ রুখবে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com