সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ পেয়েছে ৩ হাজার রোগী।শনিবার (২১ অক্টোবর) সকাল ৯টায় পৌর শহরের দমদমা দত্তপাড়া দুর্গা মন্দির কমিটির আয়োজনে এ ক্যাম্পের উদ্বোধন করেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
জানা যায়, ডাক্তার শান্তনু কুমার সাহার উদ্যোগে প্রায় ৩ হাজার রোগীকে ফ্রি চিকিৎসা ও ৫ লক্ষ টাকার ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়। এ নিয়ে ১৫ বছর যাবৎ দুর্গাপূজায় এ চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন তিনি।
উদ্যোক্তা ডাঃ শান্তনু কুমার সাহা বলেন, প্রতিবছর দুর্গাপূজায় আমরা বিনামূল্যে এ চিকিৎসা সেবা দিয়ে থাকি। এটা আমাদের ১৫তম অধিবেশন। আমরা সবসময় সেবার মাধ্যমে মানুষের পাশে থাকতে চাই। ডাঃ শান্তনু কুমার সাহা’র সার্বিক ব্যবস্থাপনায় ১৪ জন চিকিৎসক চিকিৎসা সেবা দেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com