গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি. শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপুর্ণভাবে পালনের লক্ষ্যে নাটোরের গুরুদাসপুরে চাল বিতরণ, মদ্যপান ও অশ্লীলতা রোধে উপজেলা প্রশাসনের আয়োজনে জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়ের সভাপতিত্বে রবিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, উপজেলা পূজা বাস্তবায়ন কমিটির সভাপতি ধীরেন্দ্রনাথ ঘোষ ও সাধারণ সম্পাদক অসীম কুমার পাল।
আলোচনা শেষে উপজেলার ৩৪টি পুজা মন্ডপের প্রতিনিধিদের কাছে অনুদানের ৫০০ কেজি করে চাল বিতরণ করা হয়। এসময় প্রতিটি পুজামন্ডপের সভাপতি সেক্রেটারী উপস্থিত ছিলেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com