তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে পিকনিকের নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজের ১২ ঘন্টা পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর এলাকার আত্রাই নদীতে এ ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্র মুহিম হোসেন (১৪) পাবনার চাটমোহর উপজেলার গুরনগর গ্রামের মৃত আলী হেসেনে ছেলে।
জানা যায়, পাবনার চাটমোহর উপজেলার স্থানীয় একটি বিদ্যালয়ের আয়োজনে নৌকায় পিকনিকে আসে ৮ম শ্রেণীর ছাত্র মুহিম হোসেন। শনিবার সন্ধ্যায় ফেরার পথে তাড়াশ উপজেলার নাদোসৈয়দপুর এলাকার আত্রাই নদীতে নৌকা থেকে অসাবধানতাবশত পড়ে নিখোঁজ হয়। অনেক খোঁজা-খুঁজি করেও তাকে পাওয়া যায় না। পরে রোববার সকালে ঘটনাস্থল থেকে প্রায় ২ কিলোমিটার দুরে জেলেদের জালে তার মরদেহ পাওয়া যায়।তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান,
গত শনিবার সন্ধায় স্কুল ছাত্র মুহিম হোসেন নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় রাত ভর খোঁজা হয়। কিন্তু না পেয়ে সকালে খোজার জন্য অপেক্ষা করা হয়। পরে ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দুরে জেলেদের জাল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com