আরিফুল ইসলাম, তাড়াশ (সিরাজগঞ্জ) :
সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার ধাপ-ওয়াশিন উচ্চ বিদ্যালয়ের পরিচ্ছন্নকর্মী ও আয়া পদে নিয়োগ পরীক্ষা বাতিল করেছে কলেজ কর্তৃপক্ষ।
গতকাল শনিবার ধাপ-ওয়াশিন উচ্চ বিদ্যালয়ের নিয়োগ কমিটি পরীক্ষাটি বাতিল করেছেন। জানা গেছে, উপজেলার ধাপ-ওয়াশিন উচ্চ বিদ্যালয়েের দুইটি পদের জনবল গত সেপ্টেম্বরে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নিয়ম হলো প্রতিটা পদে তিনজন করে পরীক্ষার্থী উপস্থিতি থাকতে হবে। লিখিত পরীক্ষার শর্তানুযায়ী পরীক্ষার্থী উপস্থিতি কম থাকায় নিয়োগ পরীক্ষাটি বাতিল করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এব্যাপারে ধাপ-ওয়াশিন উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাবিলুর রহমান হাবিব চেয়ারম্যান বলেন, আমরা শুরু থেকেই স্বচ্ছ ও নিরপেক্ষ একটি নিয়োগ পরীক্ষার মাধ্যমে জনবল নিয়োগ দেওয়ার প্রস্তুতি ছিল। কিন্তু আবেদনকারী উপস্থিতি কম থকায় নিয়োগ কমিটির সিন্ধান্ত মোতাবেক পরীক্ষা বাতিল করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল সালাম জানান, ধাপ-ওয়াশিন উচ্চ বিদ্যালয়ের পরিচ্ছন্নকর্মী ও আয়া পদে যারা আবেদন করেছিলো তার মধ্যে শুধু তিনজন পরীক্ষায় অংশগ্রহণ করেছে। কিন্তু নিয়ম হলো প্রতিটা পদে তিনজন করে পরীক্ষার্থী উপস্থিতি থাকতে হবে। পরীক্ষার্থী উপস্থিতি কম থাকায় নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com