আবুল কালাম আজাদ: নাটোরের গুরুদাসপুর উপজেলায় ৯ দিন ব্যাপী বিনামুল্যে ছাগল-ভেড়ার পিপি আর টিকা প্রদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়। উপজেলা প্রানি সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে ইউএনও শ্রাবনী রায়ের সভাপতিত্ব রবিবার (১ অক্টোবর)দুপুর ১টায় উপজেলা প্রানি সম্পদ ও ভেটেরনারি হাসপাতাল কার্যালয় চত্বরে এই প্রকল্পের ক্যাম্পেইন উদ্বোধন করেন প্রধান অতিথি নাটোর -৪ (গুরুদাসপুর বড়াইগ্রাম ) আসনের উপনির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ডা. মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, গুরুদাসপুর পৌর মেয়র মোঃ শাহনেওয়াজ আলী, ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার লিপি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন। উদ্বোধনী সভায় স্বগত বক্তব্য দেন উপজেলা প্রানিসম্পদ অফিসার ডাঃ আলমগী হোসেন।
“পিপি আর রোগের টিকা দিন,ছাগল-ভেড়া সুস্থ্য রাখুন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মতস্য ও প্রানি সম্পদ মন্ত্রনালয়ের প্রানিসম্পদ অধিদপ্তরাধীন পিপি আর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রন প্রকল্পের আওতায় দেশব্যপী ছাগল ও ভেড়ার পিপি আর রোগ নির্মূলের লক্ষ্যে বিনামুল্যে পিপি আর টিকা প্রদান ১ থেকে ৯ অক্টোবর পর্যন্ত চলবে।
উপজেলা প্রানিসম্পদ অফিসার জানান , উপজেলার ৬ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার প্রতি ওয়ার্ডে ৩ টি করে ক্যাম্পে ১৬ টি টিম ১ লাখ ১০ হাজার ছাগল-ভেড়াকে টিকা প্রদানের লক্ষমাত্রা ধরে বিরতিহীনভাবে কাজ করবেন। এছাড়াও কার্য্যক্রম মনিটরিং এর জন্য আরও টিম কাজ করবেন। এব্যপারে প্রতি গ্রামে ব্যপক প্রচারনা চালানো হয়েছে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com