তাড়াশে ভুল চিকিৎসায় ৫ লক্ষ টাকার গরু মৃত্যু 

Spread the love
আরিফুল ইসলাম, তাড়াশ  প্রতিনিধিঃ সিরাজগঞ্জ তাড়াশের প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের একটি গরু (ষাড়) ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।আজ শনিবার সকালে উপজেলার কোহিত গ্রামের দিঘীরপাড়া ভুক্তভোগী আবু বক্করের গরুর ভুল চিকিৎসার মৃত্যুর ঘটনা ঘটে।  
জানা যায়, জ্বরে আক্রান্ত একটি গরু শনিবার সকালে তাড়াশ উপজেলা প্রাণি সম্পদ অফিসে নিয়ে যাওয়ার সময় প্রতিবেশী মুনজুর হোসেনর সাথে দেখা হয়। তিনি নিজেকে একজন অভিজ্ঞ পশু ডাক্তার রায়গঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিসের মাঠ সহকারী জাহিদুল ইসলাম জাহিদের পরিচয় দিয়ে অসুস্থ গরুটি চিকিৎসা করতে পারবে বলে আশ্বস্থ করলে তার নিকট চিকিৎসা করাই। ওই পশু ডাক্তার জাহিদ শনিবার সকালে খামারী আবু বক্করের বাড়ি এসে অসুস্থ গরুকে ৪টি ইনজেকশন আরো কিছু মেডিসিন ব্যবহার করে ডাক্তার চলে যান। তার কিছুক্ষণ পরেই প্রায় ৫ লক্ষ টাকার গরু ছুটাছুটি করে মারা যায়।
ক্ষতিগ্রস্ত খামারী আবু বক্কর বলেন, রায়গঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অফিসের পশু ডাক্তার জাহিদুল ইসলাম জাহিদ আমার গরুটি ভুল চিকিৎসা করে মেরে ফেলেছে, এর উপযুক্ত বিচার দাবি করছি। অভিযুক্ত রায়গঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিসের পশু চিকিৎসক জাহিদুল ইসলাম জাহিদ  বলেন, আমি একটি অসুস্থ গরুকে ভালো করার জন্য চিকিৎসা করেছি। মারা গেলে আমার করার কিছু নেই।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD