বড়াইগ্রাম(নাটোর)প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে জাতীয় সহানীয় সরকার দিবসর ৩ দিন ব্যাপি উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। তিন দিন ব্যাপী এ উন্নয়ন মেলার মূল প্রতিপাদ্য বিষয় ছিল ‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার।’
এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার শেষ দিনে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু রাসেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বড়াইগ্রাম উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান আতা।
বিশেস অতিথি হিসেবে বক্তব্য রাখেন বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন, উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মোঃ বোরহান উদ্দিন, কৃষি কর্মকর্তা শারমিন শিখা, বড়াইগ্রাম থানা অফিসার ইনচার্জ আবু সিদ্দিক, ইউনিয়ন চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, দুলার সরকার ও বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের প্রমুখ।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com