যুদ্ধ দেখেছ কি যুদ্ধ?
বীরমুক্তিযোদ্ধা সৈয়দ শুকুর মাহমুদ
হয় তো কোন যুদ্ধ’ই দেখনি, নয় তো দেখেছ,
আমিও বিশ্ব যুদ্ধ দেখিনি, শুনেছি।
সারা পৃথিবী জুড়ে এক যুদ্ধ বেঁধে ছিলো,
প্রথম বিশ্ব যুদ্ধ তার আলোচনাও থেমে গেছে।
অতপর আরও একটি যুদ্ধ হয়েছিল,
দ্বিতীয় বিশ্ব যুদ্ধ সে যুদ্ধও দেখিনি।
আজও শুনতে পাই তার ভয়াবহতার কথা,
এটম বোমা মেরেছিল জাপানে
হিরোশিমা-নাগাশিমায়
আজও ফসল জন্মায় না সেখানে
মানুষের জন্ম হয় পঙ্গুত্ব নিয়ে।
আরও যুদ্ধ হয়েছে, ইরান-ইরাকের যুদ্ধ
আফগান জঙ্গি তালেবান ইস্যুতে,
ইউরোপ-আমেরিকা এসেছিলো শক্তির পরিক্ষা দিতে।
আমরাও যুদ্ধ করেছি
পশ্চিম পাকিস্তানি সামরিক জান্তার বিরুদ্ধে,
ত্রিশ লক্ষ শহীদ দু’ লক্ষ সম্ভ্রমের বিনিময়ে
অর্জিত বিজয়’ই আমাদের স্বাধীনতা।
তোমরাও যুদ্ধ দেখবে আসন্ন তৃতীয় বিশ্ব যুদ্ধ
সে যুদ্ধের দামামা বেঁজে উঠছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্ব মোড়লরা নড়ে বসছে
প্রস্তুত হচ্ছে যুদ্ধ হবে তৃতীয় বিশ্ব যুদ্ধ।
এখনো চলছে যুদ্ধ অবিরাম যুদ্ধ,
স্বামী-স্ত্রীতে ঘরে ঘরে যুদ্ধ
ভাইয়ে-ভাইয়ে ঘরে-বাইরে যুদ্ধ
সারা দেশময় চলছে যুদ্ধ রাজনৈতিক যুদ্ধ
অধিকার প্রতিষ্ঠার লক্ষে দল-দলের যুদ্ধ
একদল অপরদলের সাথে করছে যুদ্ধ।
সর্বশেষ আরও একটি যুদ্ধ হবে
হয় তো সেটি’ই হবে শেষ যুদ্ধ।
ইমাম মাহাদী আর দাজ্জালের যুদ্ধ
বেঁচে থাকলে দেখবে সে যুদ্ধ।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com