স্টাফ রিপোর্টার : পাবনার ভাঙ্গুড়ার কথিত দুই হলুদ সাংবাদিকের অত্যচারে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী ও ভুক্তভোগী প্রতিষ্ঠানের মালিকগণ বিচার শাস্তির দাবিতে মানববন্ধন ও স্থানীয় প্রশাসনকে স্মরকলিপি প্রদান করেছেন। (২৯ আগষ্ট) মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার ভবানীপুর দক্ষিণ পাড়া সড়কে সর্বস্তরের জনগণ ও ভুক্তভোগী প্রতিষ্ঠানের মালিকগণ ব্যানার প্রদর্শন করে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন।
ভুক্তভোগীরা অভিযোগে জানান, কখনও বিভিন্ন রাজনৈতিক দলের পরিচয়ে ও ছত্রছায়ায়, আবার কখনও ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, কখনও সাংগঠনিক সম্পাদক পরিচয় দিয়ে অত্র উপজেলার বিভিন্ন এলাকায় নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে। দুগ্ধশীতলিকরণ কেন্দ্র, ঘি—ছানা তৈরীর কারখানা, বেকারী, ভেকু দিয়ে পুকুর খননে, হতদরিদ্র জেলেদের মাছ শিকারে, কসাই খানা সহ ইত্যাদি ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তিদের কাছে গিয়ে বিভিন্ন সময়ে নানা অজুহাতে মোবাইল কোর্টের ভয়ভীতি দেখিয়ে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও ব্যক্তিবর্গের কাছ থেকে অবৈধভাবে চাঁদাদাবী করে টাকা নিয়ে থাকেন। এই নিরীহ ব্যবসীয়গণ ও ব্যক্তিবর্গ কথিত রায়হানগংদের হয়রানি ও চাঁদাবাজির হাত থেকে বাঁচার জন্য বাধ্য হয়ে তাদের দাবীকৃত চাঁদা দিতে বাধ্য হচ্ছেন। তাদের এহেন অনৈতিক চাঁদাবাজি ও হয়রানির বিরুদ্ধে কারোরই টু শব্দই করার উপায় নেই।
ফলে ভূক্তভোগী ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের এ দূর্ভোগ, হয়রানি ও চাঁদাবাজি বন্ধ হওয়া একান্ত আবশ্যক বলে এলাকার সচেতন মহল মনে করেন। সমাজে বিত্তশালিদের ব্ল্যাক মেইল করে অর্থ উপার্জন করাই তাদের মূল টার্গেট। মিথ্যা ও ভিত্তীহিন সংবাদ পরিবেশনের ভয় দেখিয়ে বিভিন্ন লোকদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন তারা। অতীত ও বর্তমানে তদন্ত করলেই এ সত্যতা মিলবে। তাদের এহেন কর্মকান্ডের বিরুদ্ধে এলাবাসী ভুক্তভোগী প্রতিষ্ঠানের মালিকগণ তাই আজ গর্জে উঠেছে। বক্তারা কথিত দুই হলুদ সাংবাদিককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com