নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি’র ১লা সেপ্টেম্বর ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে মঙ্গলবার (২৯আগস্ট) নন্দীগ্রাম উপজেলা ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন বিএনপি’র আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় উপস্থিত ছিলেন ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা (মজিদ), সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি ওয়ালী উল্লাহ শেখ, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খোকন, ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদ শাখা যুবদলের আহ্বায়ক মোঃ বাদশাহ্ ,সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আনিকুল ইসলাম,৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদ শাখার স্বেচ্ছাসেবকদল নেতা রবিউল ইসলাম,মেহেদী হাসান, ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের বিএনপি,ছাত্রদল,যুবদল,স্বেচ্ছা সেবকদল সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চলনবিল বার্তা chalonbeelbarta.com