তাড়াশে মৃত ব্যক্তিকে ভোটার করে স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচন করার চেষ্টা, নির্বাচন স্থগিত 

Spread the love
আরিফুল ইসলাম, তাড়াশ (সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার মাধাইনগর উচ্চ বিদ্যালয়ে মৃত ব্যাক্তিকে ভোটার করে ম্যানেজিং কমিটির সাধারণ অভিভাবক পদে নির্বাচন করার অভিযোগে প্রধান শিক্ষক সহ ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন বিদ্যালয়ের অভিভাবক আবুল হাসেম তালুকদার, বরাত আলী, দেলবার হোসেন, আনোয়ার হোসেন সেখ, ইছাহক আলী, জহুরুল ইসলাম। আদালত থেকে নির্বাচন স্থগিত করার জন্য নির্বাচন প্রিজাইডিং অফিসারকে কারণ দর্শানো নোটিশ করেছেন। এতে নির্বাচন স্থগিতও করা হয়েছে। 
মামলার বিবাদিরা হলেন, মাধাইনগর উচ্চ বিদ্যালয়ের নির্বাচন পরিচালনার কমিটির প্রিজাইডিং অফিসার ও মাধ্যমিক একাডেমির সুপার ভাইজার মোঃ নুরুন্নবী, মাধাইনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা, বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবুল হাসেম।
মামলার বিবরণে জানা গেছে, উপজেলার মাধাইনগর উচ্চ বিদ্যালয়ের ২৬ আগষ্ট ম্যানেজিং কমিটির নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছিলো। এ নির্বাচনে আবুল হাসেম তালুকদার একজন অভিভাবক। তিনি ভোটার তালিকা হাতে পেয়ে জানতে পারেন ভোটার তালিকা কোন শ্রেণী কক্ষে শিক্ষার্থীদের পড়ে শুনানো হয় নাই। সম্পূর্ন মনগড়া ভাবে একটি চূড়ান্ত ভোটার তালিকা করেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা। ভোটার তালিকার মধ্যে বহু মৃত ব্যক্তিকে ভোটার হিসাবে অন্তর্ভূক্ত করেছে মাসুদ রানা। যাহা ১৬ নং ভোটার উজ্জল উরাও, ৮৩ নং ভোটার হযরত আলী, ২৩৪ নং ভোটার হাবিবুর রহমান, ২৬০ নং ভোটার নিবারন সিং, এসকল ভোটারগণ দীর্ঘদিন পূর্বেই মারা গেছে। প্রধান শিক্ষক তার পছন্দের ব্যক্তিদের নিয়ে কমিটি গঠনের কোন বিজ্ঞপ্তি প্রকাশ না করে খসড়া ভোটার তালিকা প্রনয়ন করেছেন। এমনকি প্রণীত ভোটার তালিকা নোটিশ বোর্ডেও টানানো হয়নি বা কোনো প্রকার নিয়ম মানা হয়নি। এই প্রধান শিক্ষকের মনগড়া ভোটার বাতিল করে নতুন ভোটার তালিকা প্রস্তুতের মাধ্যমে বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনের দাবি জানান এলাকাবাসী। 
মামলার বিবরণে আরো জানা যায়,  উপজেলা নির্বাহী অফিসার ১জন প্রথম শ্রেণীর সরকারী কর্মকর্তা কে প্রিজাইডিং অফিসার হিসাবে নিয়োগ দেওয়ার কথা। কিন্তু প্রিজাইডিং হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজারকে। তাকে প্রিজাইডিং অফিসার হিসাবে নিয়োগ দেওয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ১৫(২) বিধির লঙ্গনে। এই নির্বাচন কমিটির দ্বারা কোন ক্রমেই সুষ্ঠ নির্বাচন করা সম্ভব নয়। 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা বলেন, ৪৩৪ জন ভোটার তালিকার মধ্যে দুই একজন মৃত ব্যক্তি থাকতে পারে। তবে আদালতের আদেশে নির্বাচন স্থগিত করা হয়েছে। 
নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও মাধ্যমিক একাডেমির সুপার ভাইজার মোঃ নুরুন্নবী জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির নির্বাচনে উপজেলা নির্বাহী অফিসার বরাবর নির্বাচন পরিচালনার জন্য একজন প্রিজাইডিং অফিসার চেয়ে আবেদন করেছিলো। সেখানে একজন ১ম শ্রেনী কর্মকর্তা হিসেবে আমাকে নিয়োগ দিয়েছিলো নির্বাহী অফিসার। কারণ আমি ১ম শ্রেনী কর্মকর্তা এখানে কারো মনগড়া ভাবে প্রিজাইডিং নিয়োগ দেওয়া হয়নি। তবে এটি আদালতের বিষয়ে হয়েছে, আদালতই সিদ্ধান্ত দিবেন।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD