তাড়াশ প্রতিনিধিঃ চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তাড়াশে উন্মুক্ত জলাশয়ে ১০ মণ পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে মাগুড়াবিনোদ এলাকায় রুই, কাতল ও মৃগেল সহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের ১০মণ পোনা অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ ও পরিকল্পনা) মো. সাহেদ আলী, রাজশাহী বিভাগের সিনিয়র সহকারী পরিচালক সরদার মো. মহি উদ্দিন, সহকারী পরিচালক (রাজস্ব) আরিফুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা শাহিনুর ইসলাম, তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল করিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, তাড়াশ পৌরসভার মেয়র আব্দুর রাজ্জাক, নিমগাছি মৎস্য চাষ প্রকল্পের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ড. হাফিজুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ, অধ্যক্ষ আবু সাঈদ, মাগুরা বিনোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট, তাড়াশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীউল হক শামীম প্রমূখ।
চলনবিল বার্তা chalonbeelbarta.com