চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস বাংলা পাবনা জেলা শাখার উদ্যোগে চাটমোহরে আম বৃক্ষের চারা রোপন করা হয়েছে। রবিবার উপজেলার ফৈলজানা ইউনিয়নের কচুগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোহাগবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়, পবাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়, পবাখালী উচ্চ বিদ্যালয়, হিড়িন্দা দাখিল মাদ্রাসা, হালিমপুর বাজার, হিড়িন্দা হাফিজিয়া মাদ্রাসা, হিড়িন্দা ঈদগাহ ময়দান, কচুগাড়ী ঈদগাহ ময়দান, কচুগাড়ী গোরস্থান প্রাঙ্গন, হালিমপুর স্বাধীনের বাগান, সরকার বিজনেস ফার্ম, মনোয়ারা হালিম কাব্যকুঞ্জে বৃক্ষ রোপন করা হয়েছে। অপরদিকে চারা বিতরণ করা হয়।
সংগঠনের জেলার সভাপতি অ্যাডভোকেট এসএম মনিরুজ্জামান আকাশ, প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান হাফিজ, সহকারী শিক্ষিকা কাওসার জাহান বিউটি, সহকারী শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমান সিদ্দিক, সহকারী শিক্ষিকা মোছাঃ আমেনা খাতুন, সহকারী শিক্ষিকা মোছাঃ সালমা খাতুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দেশের পরিবেশ রক্ষা আন্দোলনে ভূমিকা রাখাসহ প্রাকৃতিক দূর্যোগ থেকে রক্ষা পেতে ফলের চাহিদা পূরণ করে বাড়তি উৎপাদন করতে গ্রিনপিস বাংলা পাবনা জেলা শাখা শতাধিক শিক্ষা প্রতি আমের চারা রোপনের সিদ্ধান্ত নিয়েছে
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com