বড়াইগ্রাম(নাটোর)প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মেহেদি হাসান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার জোয়াড়ীয়া ইউনিয়নের কামার দহ গ্রামের এসকেনদার আলীর ছেলে। সোমবার বিকেলে নিজ বাসায় বৈদ্যুতিক ফ্যানে সংযোগ দিতে গিয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কাজ করার সময় মেহেদি অসাবধানতাবশতঃ সংযোগ বন্ধ না করেই কাজ করতে শুরু করেন। ফলে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই সে লুটে পড়েন। তার স্ত্রী টের পেয়ে আশেপাশের মানুষজনকে চিৎকার দিয়ে ডাকতে থাকেন।
একপর্যায়ে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বিদ্যুৎস্পৃষ্টে মেহেদি হাসানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে লাশ দাফনের অনুমতি দেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com