মৎস্যজীবীদের মাছ বাজার উপহার

Spread the love

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় বাজারে রোদবৃষ্টি থেকে সুরক্ষা দিতে অবহেলিত মৎস্যজীবীদের কাছে পরিবেশ বান্ধব মাছ বাজার হস্তান্তর করা হয়েছে। রবিবার বেলা ১১টায় গুরুদাসপুর পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী প্রধান অতিথি হিসাবে ওই বাজার হস্তান্তর করেন।

টিএমএসএস-এর পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের আওতাধীন সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টের মাধ্যমে সংস্কার করা ওই মাছ বাজার হস্তান্তর করা হয়। প্রজেক্টের নাটোর ডোমেইন প্রধান মো. শাহীন মিয়ার সভাপতিত্বে বাজার হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক মো. সোহরাব আলী খাঁন ও যুগ্ম পরিচালক মো. রেজাউল করিম ও সিনিয়র সহকারী পরিচালক আব্দুল কুদ্দুস বক্তব্য রাখেন। নতুন বাজার উপহার দেওয়ায় চাঁচকৈড় বাজার মৎস্যজীবী কমিটির সভাপতি জীবন হলদার টিএমএসএস’র প্রধান অধ্যাপক হোসনে আরার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।#

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD