আবুল কালাম আজাদ: নাটোরের গুরুদাসপুর উপজেলায় জাতীয় মতস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষ্যে মঙ্গলবার(২৫ জুলাই) সকাল ১০ টায় বর্নাঢ্য র্যালি ,মতস্য অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএনও শ্রাবনী রায়ের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে র্যালি শুরু হয়ে সড়ক প্রদক্ষিন ও পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ শেষে পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মঃ আনোয়ার হোসেন, পৌর মেয়র মোঃ শাহনেওয়াজ আলী মোল্লা,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ,চলনবিল প্রেসক্লাবের সভাপতি এম এম আলী আককাছ ,সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রবিউল ইসলাম এবং মতস্য উদ্যক্তা মোঃ আলতাব হোসেন ও আবুল কালাম আজাদ। উপজালা কৃষি সম্প্রসারণ অফিসার মতিয়ার রহমান এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মতস্য অফিসার রতন চন্দ্র সাহা।
বক্তারা নিররাপদ মাছ চাষে ভেজাল মুক্ত নিরাপদ মাছের খাদ্য ব্যবহারের পরামর্শ দেন। বাজারে ভেজাল ফিড উতপাদনকারী এবং ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তিমুলক ব্যবস্থা নেয়ার প্রশাসনের প্রতি জোর আহবান জানান। এছাড়া, মাছ ধরার অবৈধ চায়না দুয়ারি, কারেন্ট জাল, বাদাই জাল, সোতি জাল দিয়ে মাছ ধরা বন্ধ করতে কঠোর ব্যবস্থা গ্রহনেরও দাবী জানান। সবশেষে মতস্য চাষ ক্ষেত্রে অবদান রাখায় তিন উদ্যক্তাকে বিশেষ সম্মননা ক্রেষ্ট প্রদান করা হয়। ক্রেষ্টপ্রাপ্ত উদ্যক্তারা হচ্ছেন, মাছের নিরাপদ খাদ্য উতপাদনে মাইলস ফিডের এমডি মোঃ আলতাব হোসেন,ডায়মন্ড এগ্রো কেয়ারের আবুল কালাম আজাদ এবং খামারি মোঃ মিল্টন উদ্দিন।
চলনবিল বার্তা chalonbeelbarta.com