তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতির সম্মাননা স্বরুপ নেতাজী সুভাসচন্দ্র বসু পিস এ্যাওয়ার্ড-২০২৩ পেয়েছেন সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার ৪নং মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট। গত শনিবার ( ২২ জুলাই) বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটির আয়োজনে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের মিলনায়নে অনুষ্ঠানে নেতাজী সুভাসচন্দ্র বসু পিস অ্যাওয়ার্ড-২০২৩ প্রদান করা হয়। এবিষয়ে মাগুরা বিনোদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট বলেন, সমাজ সেবা বিশেষ অবদান রেখেছি। তাই বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি তদন্ত করে আমাকে মনোনীত করে। সে মোতাবেক গত ২২ জুলাই আমাকে এই নেতাজী সুভাসচন্দ্র বসু পিস অ্যাওয়ার্ড-২০২৩ আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়।
চলনবিল বার্তা chalonbeelbarta.com