নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ নন্দীগ্রাম উপজেলা ছাত্রলীগকে আরো গতিশীল করার লক্ষ্যে শুক্রবার (২১জুলাই) ৪নং থালতা মাজগ্রাম ইউনিয়নের ৫,৬ ও ৭ নং ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তৌহিদ রাজিব। এসময় আরো বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ উপজেলা শাখার সভাপতি রাশেকুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মেশকাত হোসেন রাসেল, উপজেলা ছাত্রলীগের উপক্রীড়া বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ আশিক, স্কুলছাত্র বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সৌরভ, উপস্কুলছাত্র বিষয়ক সম্পাদক সৈকত কুমার, ছাত্রলীগ নেতা রেজওয়ান, কাওসার, শুভ আহমেদ, রাসেল, সুমন, মাসুদসহ আরো অনেকেই। প্রধান অতিথির বক্তব্যকালে আবু তৌহিদ রাজিব বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা বাংলাদেশে বিএনপি-জামাত যে নৈরাজ্য সৃষ্টি করেছে তা বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের ছাত্রসমাজ আর মেনে নিবে না, অগ্নি সন্ত্রাসীদের এবার দাঁতভাঙা জবাব দেওয়া হবে। সারা বাংলাদেশের ন্যায় ছাত্রদলের গুন্ডারা যদি নন্দীগ্রাম উপজেলার এক ইঞ্চি মাটিতে অগ্নি সন্ত্রাস করতে চায়, অগ্নি তান্ডব চালাতে চায় বা মানুষের জানমালের ক্ষতি করতে চায় এবং দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে আঙ্গুল তুলে তাহলে সে আঙুল নিয়ে আর ঘরে ফিরতে পারবে না। রাজপথেই দাঁতভাঙা জবাব দেয়া হবে। এর পাশাপাশি ছাত্রলীগের নেতৃবৃন্দদের ঐক্যবদ্ধ থেকে নৌকার পক্ষে কাজ করার জন্য আহ্বান জানান তিনি।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com