আশুলিয়া প্রতিনিধিঃ সাভার আশুলিয়ায় বিএনপি জামায়াতের কোনো ঠাই হবেনা। সাভার আশুলিয়ার মাটি কেবল শেখ হাসিনার ঘাটি। এখানে কেউ কোনরূপ বিশৃঙ্খলা তৈরি করতে পারবেনা। গত শুক্রবার (২১ জুলাই) দুপুরে আশুলিয়ায় শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় যোগ দিয়ে এ কথা বলেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান এমপি। তিনি আরো বলেন, দেশ বিরোধী বিএনপি’র পথযাত্রার নামে আগুন সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে আজ আওয়ামী লীগের এই শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় লাখো মানুষের যোগদান বলে দেয় সাভার আশুলিয়ায় আওয়ামী লীগ কতটা শক্তিশালী ও জনপ্রিয়। আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে এতে কোনো সন্দেহ নাই।
শোভাযাত্রাটি আশুলিয়ার বাইপাইল হতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক হয়ে স্মৃতিসৌধ এলাকায় গিয়ে শেষ হয়।এতে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ এমপি, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন,সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com