গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে ৭০টি মাদ্রাসা-লিল্লাহ বোডিং ও ৪টি মন্দিরে বৃহস্পতিবার ৭৫ টন ত্রাণের চাল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও দূর্যোগব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে উপকারভোগী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউএনও শ্রাবণী রায়ের সভাপতিত্বে চাল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ ও রোকসানা আক্তার, ইউপি চেয়ারম্যান আব্দুল বারী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা ধীরেন্দ্রনাথ সাহা, সিনিয়র সাংবাদিক আলী আক্কাছ, দিল মোহাম্মদ প্রমুখ। আলোচনা শেষে মাওলানা আজগর আলীর নেতৃত্বে প্রধান মন্ত্রী শেখ হাসিনা এবং স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল কুদ্দুসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও রোগ মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপকারভোগীদের মাঝে ডিও লেটার প্রদান করেন অতিথিরা।
চলনবিল বার্তা chalonbeelbarta.com