তাড়াশে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন 

Spread the love
আরিফুল ইসলাম, তাড়াশ :

স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে সিরাজগঞ্জের তাড়াশে ভূমি সেবা সপ্তাহ-২০২৩ (২২-২৮ মে ) এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকালে উপজেলা ভূমি অফিস কার্যালয় চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম’র সভাপতিত্বে ভূমি সেবা সপ্তাহের  শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, সহকারী কমিশনার (ভূমি) নূর তাসমিন উর্মি, মাগুরা বিনোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট, সগুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলি ভুট্টু, উপজেলা বঙ্গবন্ধু জাতীয় চারনেতা পরিষদের সাধারণ সম্পাদক সিরাজ সরকার প্রমূখ। ভূমি সেবা সপ্তাহ-২০২৩ইং উপলক্ষে সপ্তাহ ব্যাপী জনসচেতনতা সভা, ক্যাম্পেইন, ডকুমেন্টারি, প্রচার সহ সেবা প্রার্থীদের সহযোগিতার জন্য তথ্য কাম সেবা বুথ স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD