আব্দুল কুদ্দুস তালুকদার – অগ্রণী ব্যাংক লিমিটেড, নিমগাছি শাখার প্রিন্সিপাল অফিসার সবার প্রিয় জহুরুল ইসলাম গত সোমবার সকাল আটটায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি অ ইন্না ইলাইহি রাজীউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, এক পূত্র ও দুই কন্যা রেখে গেছেন। তার ছোট মেয়ে ফ্রান্স সরকারের বৃত্তি নিয়ে বর্তমানে প্যারিসে অধ্যয়নরত। নিমগাছি শাখার সাবেক ম্যানেজার মোহাম্মদ আলী জিন্নাহ্ জানান, দীর্ঘদিন যাবত জহুরুল সাহেব নানা রোগে ভূগছিলেন। সোমবার সকালে সিরাজগঞ্জ হতে নিমগাছি ফেরার পথে রাস্তায়ই তিনি মৃত্যুবরন করেন। ঐদিন বাদ জোহর নিমগাছি কবরস্থান মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অগ্রণী ব্যাংকের জেলার সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারীসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেয়।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com