রাশিদুল হাসান, রায়গঞ্জ সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি-২০২৩ পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন-বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০ টায় স্কুল মাঠ চত্ত¡রে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ মাজেদ আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজশাহী শিক্ষা বোর্ডের ডেপুটি কল্ট্রোলার ফরিদ হাসান। অত্র বিদ্যালয়ের শিক্ষক মোঃ জামিল উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ধানগড়া ইউপি সাবেক চেয়ারম্যান মোঃ ফিরোজ উদ্দিন খান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলে করিম, বিদ্যালয়ের সাবেক সভাপতি এস.এম বাবর আলী খোকন, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য মোঃ সোলাইমান আলী, শাহেদুল ইসলাম, শিক্ষক মঞ্জুরুল আলম, প্রভাত কুমার ধর, মোঃ সোলাইমান আলী ও বিদায়ী ছাত্র অকিল মাহমুদ মিঞা প্রমূখ। পরে অতিথি বৃন্দ ফুলের স্টিক দিয়ে বিদায়ী ছাত্র-ছাত্রীদের উজ্জল ভবিষ্যৎ কামনা করে বিদায়ী জানান। #
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com