প্রেস বিজ্ঞপ্তি
র্যাব-১২ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় ১৯ মার্চ ২০২৩ খ্রিঃ ভোর ০৪.৩০ ঘটিকায় র্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন বনবাড়িয়া মৌজাস্থ ঠাকুরের ট্যাক জনৈক মোঃ মাসুমের চাতালের সামনে পাকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৩৭ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তাহার সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ০১ টি ট্রাক, ২৪ টি ড্রাম এবং ০১ টি মোবাইল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীঃ মোঃ ফারুক মিয়া(৩৫), পিতা-মোঃ আবুল কালাম, সাং-পৈায়া পাথর, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com