বড়াইগ্রাম(নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিনদিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।রোববার উপজেলা পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
এবারের উন্মুক্ত কৃষি প্রযুক্তি মেলায় ১২টি প্রদর্শনী ষ্টল মেলায় অংশ গ্রহণ করেছে। এর মধ্যে কৃষিতে ডিজিটাল সেবা, কৃষিতে যান্ত্রিকিকরণ, প্লান্ট ডাক্তার ক্লিনিক, নিরাপদ জৈব সার প্রস্তত কোম্পানি ৩টি, নিরাপদ বীজ উৎপাদন ১টি, নিরাপদ মধু উৎপাদন ১টি, জয় কৃষি খামার ও ৪টি নার্সারী অংশ গ্রহণ করেছে।
তবে এবারের মেলায় দর্শকদের নজর কেড়েছে শষ্য দানায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি।
ইউএনও মারিয়াম খাতুনের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার শারমিন সুলতানা।
অন্যদের মধ্যে বক্তৃতা করেন বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, মুক্তিযোদ্ধা আবুল খায়ের খান, কৃষক প্রতিনিধি এএইচএম কামাল প্রমুখ।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com