সাঈদ সিদ্দিক:
বার বার গুরুদাসপুরে এমপি হলেও এবারে আগামি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বড়াইগ্রামের সফল মেয়র কেএম জাকির হোসেন কে একমাত্র এমপি হিসেবে দেখতে চাই।গত বুধবার নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বার বার নির্বাচিত মেয়র কেএম জাকির হোসেন কে নাগরিক গণসংবর্ধণার অনুষ্ঠানে নাটোরের বড়াইগ্রাম-গুরুদাসপুরের একমাত্র প্রার্থী হিসেবে কেএম জাকির হোসেন কে এমপি হিসেবে দেখতে চাই বলে মন্তব্য করেছেন নাগরিক সমাজ’র আয়োজক কমিটির পক্ষে কমিটির সভাপতি প্রবীণ শিক্ষাবিদ সেন্ট যোসেফ্স উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শ্রী গৌরপদ মন্ডল।গণসংবর্ধনায় ২০ সহস্রাধিক মানুষের উপস্থিতে মেয়র জাকিরকে এমপি হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি জানান উপস্থিত সব জনসাধারন।কেএম জাকির হোসেন বনপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি ও বনপাড়া পৌরসভার পরপর নির্বাচিত ৩বারের সফল মেয়র।
তিনি গত ২৯ ডিসেম্বর দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে নির্বাচন করে ৩য় বারে পূণরায় মেয়র নির্বাচিত হন। গণসংবর্ধনাকে কেন্দ্র করে বিকেল ৩টা থেকে ব্যানার ও ফেস্টুন নিয়ে উপজেলার ২ পৌরসভা ও ৭ ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মী ও সাধারণ মানুষের মিছিল আসতে শুরু করে। পরে তা জনসমুদ্রে রূপ নেয়। ব্যানার, ফেস্টুন ও মিছিলে চারিদিকে আওয়াজ উঠে ‘আর নয় গুরুদাসপুর এবার বড়াইগ্রাম উপজেলা থেকে এমপি মনোনয়ন চাই’ দাবি তুলে মেয়র কেএম জাকির হোসেনকে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের জন্য এমপি মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়।
অনুষ্ঠানের প্রথম অংশে দুই শতাধিক প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায় থেকে ক্রেস্ট, ফুল ও উপহার দিয়ে মেয়র জাকিরকে সংবর্ধনা প্রদান করা হয়। পরে বনপাড়া সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজের প্রাক্তণ প্রধান শিক্ষক গৌরপদ মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুল বারী নয়ন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও বনপাড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী ও সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান মিজান সহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিগণ বক্তব্য রাখেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ক্লোজআপ তারকা লায়লা, পথিক নবী, মোনালিসা মুন, সুইটি ও জেরিন সহ বিভিন্ন শিল্পীরা গান পরিবেশন করেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com