তাড়াশ ( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ জাতীয় সংসদের দক্ষিন প্লাজার গোলাপ ফুলের বাগানের লাল গোলাপ ও আমার হৃদয় নিংড়ানো সবটুকু ভালবাসা রইল তোমাদের জন্য। তোমরা তোমাদের মেধা, প্রজ্ঞা খাটিয়ে আলোকিত মানুষ হও এমনি ভালবাসার উদ্দীপনা দিয়ে নবীন বরণ ও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখলেন সিরাজগঞ্জ- আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ।শনিবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে সিরাজগঞ্জের তাড়াশে ধাপ ওয়াশীন উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
তিনি আরো বলেন, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের মধ্যে লুকিয়ে আছে মেধা ও প্রজ্ঞা। যার সৎ ব্যবহার করে এই সমাজ ও দেশকে আলোকিত করবে এটা আমার দৃঢ় বিশ্বাস।বক্তব্যে আরো বলেন আমার সরকার বাংলাদেশ আওয়ামীলীগ বাংলাদেশের সকল স্তরে অভূতপূর্ব উন্নয়ন করেছে। আর এই উন্নয়নের ধারা অব্যাহৃত রাখতে আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীকে ভোট দিতে হবে।
চেয়ারম্যান মো. হাবিলুর রহমানের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যানদ্বয় মো. আনোয়ার হোসেন খান ও প্রভাষক মর্জিনা ইসলাম, তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ খলিলুর রহমান, মোঃ মোজাম্মেল হক মাসুদ, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ সুলতান মাহমুদ, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ রেজাউল করিম, মাধাইনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ সারোয়ার হোসেন, যুবলীগেরর সভাপতি রফিকুল ইসলাম শান্ত, সাধারন সম্পাদক মোঃ কামাল হোসেন, প্রধান শিক্ষক নুর মোহাম্মাদ, প্রভাষক ও সিনিয়র সাংবাদিক মোঃ সাব্বির আহম্মেদ প্রমূখ।অনুষ্ঠান শুরুর প্রথম দিকে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বরণ ও কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে সংবর্ধিত করা হয়।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com