চাটমোহর (পাবনা) প্রতিনিধি
আজ সোমবার (২০ ফেব্রুয়ারী) পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের রামচন্দ্রপুর সিনিয়র আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান উদ্বোধনে উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও গুনাইগাছা ইউনিয়ন আওয়ামীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, গুনাইগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রজব আলী বাবলু, সাবেক চেয়ারম্যান মোঃ গোলাম মাওলা, অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ ময়েজ উদ্দিন আহমেদ, চাটমোহর অনলাইন প্রেসক্লাবে সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য মোজাম্মেল হক, দাতা সদস্য ফারুক হোসেন। সঞ্চালনা করেন ইংরেজি প্রভাষক মোছাঃ আফরোজা পারভীন। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন অধ্যক্ষ মাওঃ মোঃ আব্দুর রাজ্জাক। দিনব্যাপী ৪০ ইভেন্টে অংশ গ্রহণ করেন প্রতিযোগীরা। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দরা।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com