আব্দুল কুদ্দুস তালুকদার – গতকাল রবিবার তাড়াশ উপজেলা পাবলিক লাইব্রেরীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় লাইব্রেরীর হলরুমে। লাইব্রেরীর সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে ইফতার পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সঞ্জিত কর্মকার, লাইব্রেরীর সাধারন সম্পাদক মোজাম্মেল হক মাসুদ, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান সাজু, লাইব্রেরীর আসন্ন নির্বাচন পরিচালনা উপ পরিষদের আহবায়ক আব্দুল হান্নান প্রমূখ। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন সাপ্তাহিক চলনবিল বার্তার সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য হোসনে আরা লাভলী, লাইব্ররীর সাবেক জিএস অধ্যাপক মুত্তালিব সরকার শিশির, হোসনে আরা নাসরীন দোলা, তাড়াশ হাইস্কুলের হেড মাস্টার আব্দুস সালাম, সাংবাদিক মেহেরুল ইসলাম বাদল, কবি মোশারফ হোসেন মল্লিকী, কবি জয়নাল আবেদীন জয়সহ আরও অনেকে। শেষে মোনাজাত পরিচালনা করেন ছাইফুল ইসলাম। উল্লেখ্য, দীর্ঘদিন করোনাকালীন সময়ে পাবলিক লাইব্রেীর মিটিংগুলোতে সদস্যগনের উপস্থিতি হাতে গোনা হলেও কালকের সভায় রেকর্ড সংখ্যক উপস্থিতি লক্ষ্য করা যায়।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com