রাশিদুল হাসান, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জে মাহমুদুলের স্বপ্ন নিমিশে আগুনে পুড়ে ছাই হয়েগেছে। জানাযায় গত বুধবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার পাংগাসী ইউনিয়নের বৈকন্ঠপুর গ্রামে মাহমুদুলের পোল্ট্রি খামারে আগুন লেগে প্রায় ২ হাজার মুরগীসহ ১০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। নি¤œ মধ্য বৃত্ত পরিবারের সন্তান তিনি প্রায় ১১বছর পূর্বে মাত্র ৫০টি মুরগীর বাচ্চা দিয়ে তার খামার শুরু করেন। তিলে তিলে গড়ে ওঠা মুরগরি খামারটি বর্তমানে প্রায় ২ হাজারে দাড়িয়েছে। বিভিন্ন এনজিও সংস্থার ঋণ নিয়ে এ মুরগীর গড়ে তুলেছে। তার সততা ও নিষ্ঠায় তাকে পাংগাসী ইউনিয়ন যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদকের দায়িত্ব দেয়। আগুন লাগার কারন জানতে চাইলে তিনি বলেন আগুন কি ভাবে লেগেছে আমি জানি না। আগুনের লেলিহান শিখা দেখে আমি অচেতন হয়ে পড়ি। তবে এত দ্রুত আগুনে পুড়ে যাওয়া দেখিনি কখনো আমি। এ ঘটনাটি আসলে অগ্নীকান্ড নাকি নাশকতা। গতকাল রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কনা মন্ডল, রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়, উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম মাইকেল ঘটনার স্থল পরিদর্শন করেছ
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com