চলনবিল প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে বৈদ্যুতিক সর্টসার্কিটে অগ্নিকান্ডে মুদি দোকান ও অটোরিক্সা পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই মুদির দোকানীর প্রায় ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সুত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের উত্তরশ্যামপুর গ্রামে ক্ষুদ্র ব্যবসায়ী শ্রী বিকাশ চন্দ্র মাহাতোর উপার্জনের একমাত্র সম্বল মুদি দোকান ও ১ টি অটোরিক্সা বৈদ্যুতিক সর্টসার্কিটে অগ্নিকান্ডে পুরে ছাই হয়ে যায়। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে দ্রুত আগুন নেভাতে চেষ্টা করেও ব্যর্থ হন। উত্তরশ্যামপুর গ্রামের রফিকুল ইসলাম জানান, আমাদের গ্রামের শ্রী বিকাশ চন্দ্র মাহাতো অত্যন্ত গরীব মানুষ। সে বাড়ির পাশে দেওয়া মুদি দোকান করে ও অটোরিক্সা চালিয়ে পরিবারের খাবার যোগাতেন। গতরাতের ভয়াবহ এ অগ্নিকান্ডে তার অনেক ক্ষতি হয়েছে।
এ প্রসঙ্গে দেশীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান জ্ঞানেন্দ্র নাথ বসাক বলেন,আমি ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের সর্বাত্বক সহযোগীতা করবো। এ ব্যাপারে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাউল করিম বলেন,আমরা উপজেলা প্রশাসন থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com