স্টাফ রিপোর্টারঃ তাড়াশ উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারীভাবে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উদযাপনের লক্ষ্যে গত ১৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধির সমন্বয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় তাড়াশ উপজেলা পরিষদ সভাকক্ষে। সভাপতিত্ব করেন তাড়াশ উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি। সভার সঞ্চালনায় ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল করিম। গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ২১ ফেব্রুয়ারী রাত ১২.৫ মিনিটে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পতাকা উত্তোলন ইত্যাকার। তবে করোনার কারণে এ বছর কোন আলোচনা সভা ও বইমেলা হবে না বলে জানা গেছে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com