চাটমোহর (পাবনা) প্রতিনিধি
দীর্ঘদিনের অবহেলিত ভাঙা চেড়া সড়কটি সংস্কারের অভাবে একেবারেই বেহাল অবস্থা বিরাজ করছে। সরজমিনে দেখা গেছে, পাবনার চাটমোহর পৌর সদরের আফ্রাতপাড়া মহল্লা থেকে রাজারদিয়ার হয়ে মথুরাপুর ইউনিয়নের উথুলী (কাঠবাদামতলা) অভিমুখি এক সময়ের পাকা রাস্তাটি চলাচলের অযোগ্যে উপনীত হয়েছে।
সড়কটিরি অধিকাংশ জায়গার বিটুমিন, ইটের সুড়কি উঠে গিয়ে বড় বড় গর্ত হয়েছে। প্রায়শই ছোট বড় দূর্ঘটনা ঘটলেও তা সংস্কারের কোন উদ্যোগ নিচ্ছেনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৗশল অধিদপ্তরাধীন এ রাস্তাটির দৈর্ঘ্য আনুমানিক এক কিলোমিটার। রাজার দিয়ার মোড় থেকে রাস্তাটির একটি শাখা ভাদড়া বটতলায় গিয়ে চাটমোহর-পাবনা সড়কে মিশেছে।
আফ্রাতপাড়া মহল্লার চঞ্চল হোসেন এবং নাহিদ হোসেন জানান, চাটমোহর বাসস্ট্যান্ড থেকে পাবনা অভিমুখী রাস্তাটি এক সময় চলাচলের প্রায় অযোগ্য হয়ে পরেছিল। সেসময় বিকল্প হিসেবে এ রাস্তটি ব্যবহার করতো যানবাহন চালকেরা। ভারী যানবাহন চলাচল করায় এবং দীর্ঘদিন যাবত সংস্কার কাজ না হওয়ায় এ রাস্তাটি এখন চলাচলের একেবারেই অযোগ্য হয়ে গেছে। চাটমোহর পৌর এলাকা ও উপজেলা সদরে যেতে এ এলাকার মানুষকে এ রাস্তা হয়েই যেতে হয়। ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত অনেকেই দুর্ঘটনার শিকার হচ্ছেন।
মথুরাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার আজিজুল হক জানান, সর্বশেষ প্রায় ১১ বছর আগে এ রাস্তাটি মেরামত করা হয়েছিল। তার পর থেকে এ পর্যন্ত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জনগুরত্বপূর্ণ এ রাস্তাটির মেরামত কাজ করেনি। এলাকার মানুষের চলাচলের সুবিধার্থে অতি দ্রুত রাস্তাটির সংস্কার কাজ করা প্রয়োজন বলে জানান তিনি।এ ব্যাপারে চাটমোহর উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, রাস্তাটির বর্তমান অবস্থা বেশ খারাপ। আশা করছি খুব শীঘ্রই মেইনটেনেন্স এর আওতায় এনে রাস্তাটির সংস্কার প্রস্তাব উর্ধ্বতন মহলে প্রেরণ করা হবে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com