স.ম.আব্দুস সাত্তার রায়গঞ্জ, সিরাজগঞ্জ : স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বাংলাদেশ মিডিয়া কল্যান কাউন্সিল (বিএমকেসি) কর্তৃক আয়োজিত বিএমকেসি স্টার এ্যাওয়ার্ড ২০২১ তারকাদের মিলন মেলা ও গুনিজন সংবর্ধনায় ক্রিয়েটিভ ডিজাইনারের স্টার এ্যাওয়ার্ড পেলেন রায়গঞ্জের সন্তান ইনডেক্স নিউজ বিডির উপদেষ্টা মোঃ মাহবুবুল আলম খাঁন মুরাদ। গত ২১ শে জানুয়ারী শুক্রবার সন্ধা ৬ টায় বিশ্বসাহিত্য কেন্দ্র, ঢাকায় লিপু খোন্দকারের সভাপতিত্বে স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বাংলাদেশ মিডিয়া কল্যান কাউন্সিল বিএমকেসি স্টার এ্যাওয়ার্ড ২০২১ তারকাদের মিলন মেলা ও গুনিজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত মিলন মেলায় গুনিজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলী, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক জেল সুপার ফরমান আলী, বাংলাদেশ আওয়ামীলীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান বিটু প্রমূখ। শেষে প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি মাহবুবুল আলম খাঁন মুরাদসহ এ্যাওয়ার্ড প্রাপ্তদের হাতে এ্যাওয়ার্ড তুলে দেন। #
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com