আরিফুল ইসলাম,তাড়াশ:
সিরাজগঞ্জ তাড়াশ রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ জানুয়ারী) তাড়াশ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে তাড়াশ রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা এম মামুন হুসাইন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে তাড়াশ রিপোর্টার্স ইউনিটি’র প্রতিষ্ঠাতা এম মামুন হুসাইনকে সভাপতি (দৈনিক ভোরের কাগজ), মোঃ সাইদুর রহমানকে সাধারণ সম্পাদক (ঢাকার ডাক) এবং আব্দুল্লাহ আল মামুন মিন্টুকে সাংগঠনিক সম্পাদক (দৈনিক বর্তমান কথা) করে ১৪ সদস্য পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়। পূর্নাঙ্গ কমিটির সহ-সভাপতি মোঃ শাহজাহান আলী (দৈনিক সংগ্রাম), যুগ্ন সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম (ষ্টাফ রিপোর্টার দৈনিক আমার সংবাদ), কোষাধ্যক্ষ মোঃ আলী আক্কাস (দৈনিক চাঁদ তারা), সাহিত্য প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব গাজী সাইদুর রহমান সাজু। কার্যকরী সদস্য হলেন মোঃ আলহাজ উদ্দিন (উত্তরাঞ্চল ব্যুরো প্রধান দৈনিক বাংলাদেশ সময়), মোঃ মাসুদ রানা মিলন (দৈনিক দেশকাল), মিঠুন মোস্তাফিজ (ভারপ্রাপ্ত সম্পাদক দৈনিক বাংলাদেশ সময়), মোঃ রফিকুল ইসলাম রনি (ষ্টাফ রিপোর্টার দৈনিক বাংলাদেশ প্রতিদিন), এস.এম মাহমুদুল হাসান (ষ্টাফ রিপোর্টার এসএ টিভি), মোঃ হাসিব বাবু (ষ্টাফ রিপোর্টার দৈনিক যুগান্তর)।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com